
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুুল মোমেন বলেছেন, বর্তমান সরকারের আমলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। অর্থনীতির আকার ও সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশে সর্বোচ্চসংখ্যক পরিবেশবান্ধব গার্মেন্টস কারখানা রয়েছে বলেও জানান তিনি। গতকাল ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য (২০১৯-২০২৩)’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিনিয়োগের মুনাফা বেশি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ড. আবদুল মোমেন বলেন, প্রায় প্রতিটি আর্থসামাজিক সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় এগিয়ে আছে। ‘ইজ অব ডুয়িং বিজনেস’ সূচকের উন্নয়নেও সরকার আন্তরিকভাবে কাজ করেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ধন্যবাদ জ্ঞাপন করেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন।
স্বাগত বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবমূর্তির উন্নতি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষতা ও যোগ্যতার ওপর বহির্বিশ্বের আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয়েছে। ফলে ডি ৮-এর সদস্যভুক্ত দেশসমূহের কূটনীতিকদের এখানে প্রশিক্ষণের জন্য প্রেরণ করছে। পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতিকে উপজীব্য করে বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় ও মর্যাদাপূর্ণ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, জাতিসংঘের ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিশেষ দূত ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান এবং গবেষক ও কলামিস্ট সুভাষ সিংহ রায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho