প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৩, ২:২৪ পি.এম
আ’ লীগ কার্যালয়ে আগুন, পুড়ে গেছে আসবাবপত্র

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ে দুর্দৃত্তরা আগুন দিয়েছে। পুড়ে গেছে কয়েকটি আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। শনিবার (২৮ অক্টোবর) রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটে।
রবিবার (২৯ অক্টোবর') দুপুরে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী মাস্টার বলেন, ‘বিএনপির হরতাল বিরোধী শান্তি সমাবেশ সফল করতে আমাদের দলীয় কার্যালয়ের কক্ষে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে আ’লীগের কার্যালয়ের জানালা ভেঙ্গে দুর্বৃত্তরা রুমে ঢুকে চেয়ার, টেবিল ও আলমারিতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে গুরুত্বপুর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এ নাশকতার জন্য বিএনপি-জামায়াত দায়ী। পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে তারা। এর তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।
এব্যাপারে এনায়েতপুর থানা বিএনপির সদস্য (সচিব') মঞ্জুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, খবর পেয়ে আমরা দলীয় কার্যালয় পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের দেওয়া আগুনে কয়েকটি আসবাবপত্র পুড়ে গেছে। বিষয়টি গুরুত্বের খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho