প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনের তফসিল যেকোনো সময় ঘোষণা করা হতে পারে। নির্বাচনে যাকে প্রার্থী করি, তাকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন।
শনিবার (৪ নভেম্বর) রাজধানীর মতিঝিলের আরামবাগ মাঠে জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদী-সন্ত্রাসীরা ক্ষমতায় আসলে এদেশকে টিকতে দিবে না। সেই জন্য জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একমাত্র নৌকা মার্কাই পারে স্বাধীনতা দিতে, নৌকা মার্কাই পারে উন্নয়ন দিতে।
তিনি বলেন, আগামী নির্বাচন হবে, তফসিল যেকোনো সময় ঘোষণা করা হতে পারে। আগামী নির্বাচনে যাকেই প্রার্থী করি, সেটা কানা-খোঁড়া যেই হোক তাকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন। এদেশের মানুষ যেনো আরো উন্নত জীবন পায় সেটাই চাই। আমার কাছে ক্ষমতা হচ্ছে জনগণের সেবা করার সুযোগ পাওয়া। আমি জনগণের সেবা করতে চাই। জনগণের সেবাই করে যাচ্ছি। আমি চাই এ দেশের মানুষ সুখে থাকবে।
বিএনপির সহিংসতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আন্দোলনের নামে আমরা কি দেখলাম, মানুষকে হত্যা করা। আগুন দিয়ে পুড়িয়ে মারা। এটিই তাদের কাজ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho