
অবৈধ সরকারের পদত্যাগ ও গ্রেপ্তার নির্যাতন বন্ধের দাবিতে চলমান আন্দোলন এবং ৪৮ ঘণ্টার অবরোধের প্রতি সংহতি জানিয়ে ‘প্রতিবাদী অবস্থান’ থেকে আবারও সরকারের পদত্যাগ দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসানের সঞ্চালনায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১২টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সম্মুখস্থ বিজয়-৭১ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে একথা বলেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, বিরোধীদলের সমাবেশে পরিকল্পিতভাবে হামলা করে উল্টো তাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও নির্যাতন চালিয়ে স্বৈরাচারী সরকার বিরোধীমত নির্মূল করার রাজনীতিতে মেতে উঠেছে। এর মাধ্যমে আওয়ামীলীগ ক্রমান্বয়ে জাতির হৃদয় থেকে ঘৃণিত ও প্রত্যাখ্যাত হচ্ছে।
বিরোধীদের নির্মূল করতে সরকার সর্বশক্তি নিয়োগ করছে— অভিযোগ করে তিনি আরও বলেন, দ্রব্যমূল্য ও ডলারের দাম বাড়তে বাড়তে দেশের জনজীবন ও অর্থনীতি বিপন্ন, সেদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই, তারা গদি রক্ষায় ব্যস্ত। তিনি অবিলম্বে দমন-নিপীড়ন ও একতরফা নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে সরকারকে অবৈধ ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক বলেন, নির্বাচন কমিশন একটি একতরফা নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে। যা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করাবে।
তিনি রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলেন, দেশকে বাঁচাতে এগিয়ে আসুন, সরকারকে বাঁচাতে চেষ্টা করে দেশ ধ্বংসের অংশ হবেন না।
প্রতিবাদী অবস্থানে আরও উপস্থিত ছিলেন সহকারী সদস্য সচিব এম আমজাদ খান, শ্রমিক নেতা শাহ আব্দুর রহমান, যুবপার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, যুবপার্টি মহানগর দক্ষিণের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রমিজ, সহকারী অর্থ সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, যুবপার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, নারী নেত্রী রুনা হোসাইন, ফেরদৌসী আক্তার অপি, কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম খান, পল্টন থানার সদস্য রনি মোল্লাসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho