
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের মানুষ বঙ্গবন্ধুকে যেমন হৃদয় দিয়ে ভালোবাসতেন তেমনি শেখ হাসিনাকেও মানুষ হৃদয় দিয়ে ভালোবাসেন। বিএনপির আমলে হাওয়া ভবনের নির্দেশ ছাড়া কিছুই হতো না। সরকারের মধ্যে হাওয়া ভবন আরেকটা সরকারে রূপ নিয়েছিল। শেখ হাসিনার সরকার এমনটা করেনি। বিএনপি নামক রাজনৈতিক দলটি শেখ হাসিনাকে নামিয়ে সরকার গঠনের স্বপ্ন দেখে।
তিরি আরও বলেন, তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করল। বাধ্য হয়ে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। সেদিন বিএনপি পুলিশ ও আনসার সদস্যকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। ১১০ জন পুলিশ সেদিন আহত হয়েছেন। তারা ইসরাইলের ইহুদিদের মতো রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা করেছে। বিএনপি সন্ত্রাসের মাধ্যমে বিজয়ী হতে চায়। তারাই বাংলা ভাইয়ের জন্ম দিয়েছিল।
বৃহস্পতিবার বিকালে শহরের কানাইখালিতে নাটোর সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও নাটোর সদরের এমপি শফিকুল ইসলাম শিমুল।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, শেখ হাসিনা রাতে তিন ঘণ্টার বেশি ঘুমান না বলেই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারেন। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ে দাঁড়িয়েছে। আগামী এক মাস কঠিন সময়। সবাই মিলেমিশে থাকতে হবে।
তিনি বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে বলেন, ওরা যাবে ধ্বংসের পথে, আমরা গড়ার পথে। ওরা স্বাধীনতার বিপক্ষে আমরা স্বাধীনতার পক্ষে।
এর আগে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে নাটোর হেলিপ্যাড মাঠে নামার কথা থাকায় নাটোরের স্থানীয় তিন এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মীরা সেখানে অবস্থান নেন। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর তারা জানতে পারেন হেলিকপ্টারটি সঠিক সময়েই প্রায় এক কিলোমিটার দূরে নাটোরের উত্তরা গণভবন মাঠে অবতরণ করেছে। খবর পেয়ে সবাই দ্রুত সেখানে গিয়ে তাদের বরণ করেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও শামীম ওসমান এমপি নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন করে নাটোরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যান।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়। ধারাবাহিক পথ পরিক্রমায় দেশ এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশের পথে। দক্ষিণ-পশ্চিম এশিয়াতে আমরাই প্রথম ই-পাসপোর্ট চালু করেছি। ইতোমধ্যে এক কোটি ১৬ লাখ ই-পাসপোর্ট প্রদান করা হয়েছে। অচিরেই ই-ভিসা চালু করা হবে।
শহরের বড়হরিশপুর এলাকায় নাটোরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নাটোর সদর আসনের এমপি মো. শফিকুল ইসলাম শিমুল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন- নাটোর-১ আসনের এমপি মো. শহিদুল ইসলাম বকুল, নাটোর-৪ আসনের এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আনিসুর রহমান, নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা এবং পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
সেখানে দর্শকসারিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবস্থান করতে দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho