
প্রায় ছয় বছর পর খুলনায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আজ সোমবার বিকেল ৩টায় খুলনা সার্কিট হাউজ মাঠে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এছাড়া বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বঙ্গবন্ধু কন্যা। এই সমাবেশে যোগ দিতে ভোর থেকেই খুলনার পার্শ্ববর্তী এলাকা থেকে আসতে শুরু করেছে নেতাকর্মীরা।
সকাল ১০টার সময় কমলা রঙের গ্যাঞ্জি এবং হলুদ ক্যাপ পড়ে বৃহৎ মিছিল নিয়ে জনসভা মাঠে প্রবেশ করেন মাশরাফি বিন মর্তুজার অনুসারীরা। এছাড়া ভিন্ন ভিন্ন ব্যানারে মিছিল প্রবেশ করতে দেখা যায়।
এদিকে সকাল পৌনে ১১টায় সার্কিট হাউজ ময়দানের সমাবেশমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছে স্থানীয় শিল্পীরা। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে উপজীব্য করে একক ও যৌথ পরিবেশনা উপস্থাপন করেছেন তারা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্রে জানা গেছে, দলীয় জনসভাস্থল থেকে খুলনার ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা।
খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে দুপুর পৌনে ১টায় খুলনা জেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। বেলা পৌনে ৩টায় সার্কিট হাউজ মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায়।
সূত্রে আরও জানা গেছে, প্রধানমন্ত্রী দুই হাজার ৩৬৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২২৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho