
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জনগণের দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচন করার জন্য উন্মত্ত-উদ্ভ্রান্ত হয়ে গেছে সরকার। শেখ হাসিনা তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে তপশিল দেওয়ার পাঁয়তারা শুরু করেছে। আমরা কঠোর ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—এই তপশিল নাটক বন্ধ করুন। আগে পদত্যাগ করুন। কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতা দিন। এই আওয়ামী নির্বাচন কমিশন বাতিল করুন। তারপর তপশিল। দাবি না মানলে পরিণতি হবে ভয়ংকর। এই তপশিলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কেয়ারটেকার সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। জনগণ ৫৭ সেকেন্ডে নৌকা মার্কায় ৪৩টি সিল মারার কোনো প্রহসনের পাতানো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেবে না।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা গুলি খাচ্ছে, রিমান্ডে অমানবিক নির্যাতন ভোগ করছে। কেবল বাংলাদেশ নয়, এখন গোটা পৃথিবীবাসী জানে যে, আগুন দিয়ে গাড়ি পোড়ানো, সহিংসতা, গান পাউডার দিয়ে, লগি-বইঠা দিয়ে মানুষ হত্যার মূল পরিকল্পনাকারী আওয়ামী লীগ। এবারও একদফার সংগ্রাম বানচাল করতে পুলিশের প্রটেকশনে আগুন সন্ত্রাসে আওয়ামী ক্যাডারদের অংশগ্রহণ দৃশ্যমান। যেমনটা তারা ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে করেছে, বিভিন্ন সময় যেমন করেছে।
রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৪২০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার এবং বিভিন্ন মামলায় ১৩ হাজার ৫০ জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho