
জনগণের পছন্দে সরকার গঠন ও পরিবর্তনে গণতান্ত্রিক রীতিকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দেশ এক ভয়ংকর ক্রান্তিকাল অতিবাহিত করছে বলে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ‘৭১ এর চেয়েও ভয় আর শঙ্কার দুঃসময়ে দেশের জনগণ নিপতিত। চারিদিকে শুধু অধিকারবঞ্চিত মানুষের করুণ আর্তনাদ, হাহাকার আর বেদনাবিধুর উপাখ্যান। ভয় আর শঙ্কা মানুষের পিছু নিয়েছে।’
আওয়ামী সরকার আবারও একতরফা নির্বাচনের জন্য সব শক্তি প্রয়োগ করেছে অভিযোগ করে তিনি বলেন, ‘আজ্ঞাবাহী নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের শর্ত রক্ষা না করে শেখ হাসিনার ইচ্ছার কাছেই আত্মসমর্পণ করেছে। তফসিল ঘোষণার সঙ্গে নির্বাচন কমিশনের উচিত ছিল ভোটগ্রহণের সময় দিনে হবে, না নিশিরাতে হবে, সেটি বলা। একতরফা নির্বাচনের উচ্ছ্বাস সংবরণ করতে পারেন না শেখ হাসিনা।’
পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশির নামে ব্যাপক ভাঙচুর ও পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করছে বলে উল্লেখ করেন রিজভী। এসময় তিনি জানান, প্রাপ্ত তথ্যনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ৩৯৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আর মামলা হয়েছে আটটি, এসব মামলায় আসামি করা হয়েছে এক হাজার ৬৫ জনের বেশি নেতাকর্মীকে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho