
গ্রেফতার বিএনপি নেতাদের নিয়ে ডিবি প্রধান হারুন অর রশিদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, গত ৮ নভেম্বর গণমাধ্যমে প্রকাশিত ২৮ অক্টোবরের নাশকতার ঘটনায় গ্রেফতার হওয়া বিএনপির শীর্ষ নেতাদের স্বীকারোক্তি নিয়ে ডিবি প্রধানের বক্তব্য সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অশুভ উদ্দেশ্যপ্রণোদিত।
কারণ ২৮ অক্টোবর পূর্বাপর নাশকতার যেসব ঘটনা ঘটেছে তার সবগুলোতেই সরকারদলীয় ক্যাডার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই জড়িত বলে চাক্ষুষ ও বিভিন্ন ফুটেজে তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
আমরা গ্রেফতার হওয়া বিএনপি নেতাদের আইনজীবীদের কাছ থেকে জানতে পেরেছি, বিএনপি নেতারা ডিবি কার্যালয়ে এ ধরনের কোনো স্বীকারোক্তি দেননি।
রিজভী বলেন, মূলত, উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে সরকারের বিশ্বস্ত দোসর হিসেবে গোয়েন্দা প্রধান এ ধরনের নির্লজ্জ মিথ্যাচার করেছেন-যা চতুর অপকৌশল মাত্র। আমি ডিবি প্রধানের ডাহা মিথ্যাচারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই।
সম্প্রতি সংবাদ সম্মেলন করে ডিবিপ্রধান হারুন অর রশিদ দাবি করেন, গ্রেফতার বিএনপি নেতারা নাশকতায় জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন। রিমান্ডে নিয়ে মির্জা ফখরুলসহ দলটির সিনিয়র নেতাদেরকে ২৮ অক্টোবর সংঘাতের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho