
বিশিষ্ট চিকিৎসক ও পেশাজীবী নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপিপন্থি সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী শুক্রবার এক যুক্ত বিবৃতি অবিলম্বে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বর্তমান সরকারের আমলে পেশাজীবীরা ন্যূনতম সম্মান ও নিরাপত্তা পাচ্ছেন না উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ডা. রফিকুল ইসলাম বাচ্চুই নয় ইতোমধ্যে অন্তত আরও ৩০ জন পেশাজীবীকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) যুগ্ম সাধারণ সম্পাদক, দেনিক ইনকিলাবের সাংবাদিক শামসুল হুদা লিটন, বিশিষ্ট চিকিৎসক, খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. মইনুল হোসেন সাদিক ও প্রফেসর ডা. এমএ আজিজ, গাইনোকলজিস্ট ডা. ফাতেমা সিদ্দিকী, ডা. আতিকুল ইসলাম, দন্তরোগ বিশেষজ্ঞ ডা. জাহিদুল কবির জাহিদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho