প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৩, ১০:২৫ এ.এম
রাউজানে সিএনজি অটোরিকশা চালকের আত্মহত্যা!

চট্টগ্রামের রাউজানে আশুতোষ তালুকদার (৪৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে এই ঘটনা ঘটে। আত্মহননকারী ওই এলাকার দুলাল তালুকদারের ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের শয়নকক্ষে শুপারী গাছের বিমের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, স্ত্রী একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। ঘরে স্বামী আত্মহত্যা করেছে। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়ে পায়েত্রী তালুকদার। এরপর আকাশ তালুকদার নামে তার কাকাতো ভাই গিয়ে ঝুলন্ত লাশটি নিচে নামিয়ে আমাদের খবর দেওয়া হয়। কারো কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে সৎকারের অনুমতি দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho