
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচন প্রভাবিত হতে পারে এ কারণেই ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ সিদ্ধান্ত বলেও জানান তিনি।
রবিবার (৩ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত অবরোধ-হরতালের নামে অগ্নিসংযোগ ও নাশকতা করছে।নাশকতাকারীদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনকে ভয় পায় বলেই বিএনপি নাশকতা ও অগ্নিসংযোগ করছে। এ সময় নাশকতাকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho