
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে অবরোধের সফলে রাজধানীর উত্তরায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী মহিলা দল।সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৭টায় উত্তরায় ৪ নং সেক্টর পার্কের উত্তর দিক থেকে শুরু হয়ে ঢাকা গাজীপুর প্রধান সড়কে এসে মিছিল শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, একতরফা নির্বাচনের নামে দেশে চরম তামাশা চলছে। অবৈধ সরকারের গৃহপালিত নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী প্রার্থী বাছাই করে দিচ্ছে। কোন আসনে কে নির্বাচন করবে তাও ঠিক করে দিচ্ছে কমিশন। সেখানে যাকে রাখার দরকার তাকে রেখে অন্যদের মনোনয়ন বাতিল করছে। জাতির সঙ্গে এ রকম প্রহসনের খেলা বন্ধ করুন। অবিলম্বে পদত্যাগ করুন।
রিজভী আরও বলেন, শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। গরীব মানুষগুলো একবেলা পেট ভরে খেতে পারছে না। অনাহারে অর্ধাহারে দিনকাটাচ্ছে তারা। এ অভুক্ত জনগণের রোষানল থেকে আপনারা বাঁচতে পারবেন না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho