
নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় গেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনের ব্যক্তিগত সফরের অংশ হিসেবে শেখ হাসিনা শুক্রবার সকালে কোটালীপাড়ায় পৌঁছান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরে আরো ২ বার কোটালীপাড়ায় এসেছিলেন। গত ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ও ১ জুলাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
তবে এবার তার আসাটা ব্যতিক্রম। নেই কোনো তোরণ, ব্যানার ও ফেস্টুন। সম্পূর্ণ নির্বাচনি আচরণবিধি মেনে এ বারের এই কর্মী সভাটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
তিনি বলেন, প্রতীক বরাদ্দের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় অংশ নিয়েছেন। এ জন্য কোনো ব্যানার, পোস্টার বা তোরণ নির্মাণ করা হয়নি। আমরা সম্পূর্ণ আচরণবিধি মেনেই এই কর্মী সভাটি করছি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho