শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা অর্থনৈতিকভাবে অসামান্য সাফল্য অর্জন করেছি। আগামীতে আমাদের অনেক স্বপ্ন ও সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা চলছে অর্থাৎ সারাবিশ্বে এখন যে অর্থনৈতিক চাপের মধ্যে যাচ্ছে, সেটি আমাদের মধ্যেও পড়েছে।’
আজ শুক্রবার বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা বিশ্বের অর্থনৈতিক এ চাপের মধ্যে অন্যান্য দেশ, এমনকি অনেক ধনি দেশের তুলনায় আমরা অনেক স্বস্তিতে আছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি তিনি আমাদের সঠিক নেতৃত্ব দিয়েছেন এবং শেখ হাসিনাকে আমাদের নেতা হিসেবে পেয়েছি বলে আমরা আজকে এ স্বস্তিতে আছি। আশা করি আগামী দিনেও জনগণ শেখ হাসিনাকে সেবা করার সুযোগ দিবেন।’
দীপু মনি বলেন, ‘বৈশ্বিক এই চাপ এবং অর্থনৈতিক মন্দা কেটে গেলে আমরা আমাদের সকল সম্ভবনাকে বিকশিত করে আমাদের যে লক্ষ্য আছে সেগুলো অর্জন করব।’
মন্ত্রী বলেন, ‘২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য তরুণদের উপযুক্ত করে গড়ে তুলতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ঘোষণা দিয়েছিলেন ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। এখন তিনি ঘোষণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর আজকের তরুণ প্রজন্ম। আজকে যারা প্রাথমিকে ও মাধ্যমিকে পড়াশোনা করছে সেই শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।’
মেলার স্টিয়ারিং কমিটির সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে এবং বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদের পরিচালনায় আরও বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগ সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সদস্য অ্যাড জাফর ইকবাল মুন্না প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন স্বাধীনতার পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুননাহা চৌধুরী, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব মাস্টার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মাসুদা নুর খান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho