
সরকারের পদত্যাগসহ এক দফা এবং এক তরফা তফসিল বাতিলের দাবিতে রাজধানীর মতিঝিলে মশাল মিছিল করেছে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।এতে নেতৃত্ব দেন দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মতিঝিল শাপলা চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইত্তেফাক মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদারসহ অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে ফেরার পথে ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব নাহিদ হোসেনকে পুলিশ আটক করে বলে বিএনপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho