প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৪:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৩, ১১:০৯ পি.এম
স্বামীকে মিথ্যা অভিযোগে হয়রানী, পিতার বিরুদ্ধে থানায় মেয়ের অভিযোগ

রাজবাড়ীতে পিতার বিরুদ্ধে মেয়ের অভিযোগ। স্বামীকে মিথ্যা অভিযোগে হয়রানী করে আসছে বলে অভিযোগ করে জানান রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের জগতপুর গ্রামের ওসমান হাওলাদারের মেয়ে উর্মি খাতুন।
অভিযোগ সূত্রে জানা গেছে রাজবাড়ীর সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কোমড়পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাসান আহম্মেদের ছেলে আব্দুল্লাহ আল মামুনের সাথে ১লা আগস্ট ২০২২ ইং তারিখে উভয় পরিবারের সম্মতিতে উর্মি খাতুনের বিবাহ সম্পন্ন হয়। তাদের ঘরে একটি কন্যা সন্তান রহিয়াছে।
উর্মি খাতুন অভিযোগ করে বলেন আমি আমার সন্তান নিয়ে স্বামীর ঘরে সুখে বসবাস করছি। কিন্তুু আমার পিতা ওসমান হাওলাদার আমার স্বামীর বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের নিকট যে লিখিত অভিযোগ দায়ের করেছে তা সম্পূর্ন্ন মিথ্যা ও বানোয়াট।
উর্মি খাতুন আরো বলেন আমি স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে শ্বশুড় বাড়ীতে আছি এবং সারাজীবন এখানেই থাকতে চাই। সেই সাথে মিথ্যা অভিযোগ থেকে পরিত্রান চাই।
উর্মি খাতুনের স্বামী আব্দুল্লাহ আল মামুন বলেন আমার শ্বশুড় আমার সম্পত্তি লিখে নেওয়ার পায়তারা করছে, রাজি না হওয়ার কারনে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এ ব্যাপারে আব্দুল্লাহ আল মামুন উর্মির পিতা সহ মোট ৬ জনের নামে রাজবাড়ী সদর থানায় সাধারন ডায়েরী করেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho