শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনে আগুনের ঘটনা,জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি বিএনপির

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১০:২০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • ১৪৯

ট্রেনে আগুনের ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই দাবি জানান। 

তিনি বলেন, ‘গত পরশু দিন ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় যে চার জন মারা গেছেন, তার মধ্যে একজন বিএনাপি নেতা। নেত্রকোণার একটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি তিনি। এসব ঘটনায় আমরা কোনোভাবেই জড়িত নই। আমরা আগে থেকে বলে আসছি, এসব সরকারের পরিকল্পিত কাজ। কারা জড়িত তা জানতে এর আগে আমরা বিচারবিভাগী তদন্তের দাবি করেছিলাম। কিন্তু বিচার বিভাগও এখন আর নিরপেক্ষ নেই। রাষ্ট্রের কোনো বিভাগই আর নিরপেক্ষ নেই। এজন্য আজ আমি অগ্নিকাণ্ড নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানাচ্ছি।’

রিজভী বিএনপি ও তার মিত্র দলগুলোর পক্ষ থেকে ঘোষিত অসহযোগ আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, ‘অসহযোগ চলছে। এই আন্দোলন নাগরিকদের স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন। এই আন্দোলন সারা বিশ্বেই হয়েছে। ব্রিটিশ আমলে এই আন্দোলন হয়েছে। নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র এই আন্দোলন করেছেন।অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ করতে গিয়ে যাকেই লিফলেট দিয়েছি, সেই আগ্রহভরে তা নিয়েছেন। কোনো কথা না বললেও মুখে ভেসে উঠেছে সমর্থনের আভা।’

জনপ্রিয়

যশোরে দ্রুত বিচার মামলার আসামি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার

ট্রেনে আগুনের ঘটনা,জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি বিএনপির

প্রকাশের সময় : ১০:২০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩