
গত ১৫ বছরে দেশের ব্যাংক খাত থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে বলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যে অনিয়মের পর্যালোচনা তুলে ধরেছে- বেসরকারি গবেষণা সংস্থাটির কাছে সেই টাকার হদিস চাইলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই ৯২ হাজার কোটি টাকা কোথায় গেল? কোথায় আছে সেটা আগে বলেন। সেটার সন্ধান দিলে আমরা জবাব দিব। তাহলে জানান।’
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সবকিছু শতভাগ পারফেক্ট হব তা আমরা দাবি করি না। সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা হলে শুদ্ধ হবার একটা সুযোগ হয়। পার্লামেন্টে সমালোচনা হলে আমর শুদ্ধ হতে পারি।’
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতা নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন সংক্রান্ত অভিযোগ সব নির্বাচন কমিশন দেখবে। যেহেতু এটি নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়, এটি স্বাধীন। আচরণবিধি যথাযথ প্রয়োগ, বিশৃঙ্খলা নিয়ে আইন প্রয়োগ করবে কমিশন। আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দল সবাই প্রতিদ্বন্দ্বী। এই প্রতিযোগিতা যদি বিশৃঙ্খলায় আবর্ত হয়, নির্বাচন কমিশন তারা যে ব্যবস্থা নিবে আওয়ামী লীগ দল হিসেবে আপত্তি করবে না।’
‘ভোট বর্জনে’ বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। বলেন, ‘বিএনপির লিফলেট বিতরণ করবে কেন? নির্বাচনের বিরুদ্ধে, অসহযোগ করবে নির্বাচনের বিরুদ্ধে? নির্বাচনের বিরুদ্ধে শান্তির প্রোগ্রাম হয় না। নির্বাচনী শান্তির পরিবেশকে বাধাগ্রস্ত করে, আমরা এটুকুই বুঝি।’
সভায় আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho