
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এই নৌকা মার্কা; নূহ নবীর নৌকা মার্কা। সেই মহাপ্লাবনে মানুষকে বাঁচিয়েছিল। এই নৌকা মার্কায় ভোট দিয়ে আপনরা স্বাধীনতা পেয়েছেন। এই নৌকায় ভোট দিয়ে আজ উত্তরবঙ্গ ‘মঙ্গা’ মুক্ত হয়েছে। এখন আর মঙ্গা পিরীত নেই। মঙ্গা থেকে মুক্তি পেয়ে এখন উন্নয়নের সুবাতাস বইছে। এই নৌকা মার্কাই আপনাদের জীবনমান উন্নত করেছে।’
আজ মঙ্গলবার তারাগঞ্জ ওয়াকফস্টেট সরকারি কলেজ মাঠের আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আরেকবার আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তবে সহিংসতা চাই না।’
তিনি বলেন, ‘দেশের প্রতিটি জেলার উন্নয়ন করাই সরকারের লক্ষ্য। মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যচ্ছে আওয়ামী লীগ। ধারাবাহিকভাবে ক্ষমতা আছি বলেই দেশ থেকে মঙ্গা দূর হয়েছে।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বাংলাদেশে কেউ ভূমিহীন, কেউ গৃহহীন থাকবে না। বিনামূল্যে বই ও প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছে আওয়ামী লীগ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘৯৬ সালে যখন প্রথম ক্ষমতা গ্রহণ করা হয়, তখন বিনা জামানতে বির্গাচাষীদের কৃষি ঋণের ব্যবস্থা করে দিয়েছিলাম। মাত্র ১০ টাকায় কৃষক যাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কৃষকদের কার্ড করে দেওয়া হয়েছে। ভর্তুকি দিয়ে সার-বীজ ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কৃষির জন্য বিদ্যুতের ভর্তুকি দেওয়া হয়েছে। কৃষি উন্নয়নে সব ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হচ্ছে। এখন আর কাঠের লাঙল নয়, মেশিনে ধান লাগানো ও কাটা হচ্ছে। সেটার ব্যবস্থাও করে দিয়েছে আওয়ামী লীগ সরকার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho