
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা ৯টি মামলার জামিন শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সেই হিসেবে ৭ জানুয়ারি ভোটের আগে আর জামিন পাচ্ছেন না তিনি।
আজ রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ শুনানির দিন ধার্য করেন।
আজ আদালতে মির্জা ফখরুলের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। পরে আদালত আসামির উপস্থিতিতে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।
আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ‘এর আগে ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করলে আদালত শুনানি গ্রহণ করেননি। পরে উচ্চ আদালত জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আজ আবারও জামিনের আবেদন করি। আদালত শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন।’তিনি আরও বলেন, মির্জা ফখরুলের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। তার মধ্যে সম্প্রতি দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আছে আরও ৯টি।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীতে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারেই রয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho