
ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী শামীম হকের নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ মঙ্গলবার ফরিদপুরে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ৩টায় সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ জনসভা হবে। জনসভা ঘিরে গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গবন্ধুকন্যাকে দেখা এবং কথা শোনার জন্য বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ সমাবেশস্থলে আসবেন। এটি স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে। প্রধানমন্ত্রীর আগমনে উজ্জীবিত নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উচ্ছ্বসিত। এর ফলে নেতাকর্মীদের মধ্যে যে রাগ-অনুরাগ ছিল, তা ভুলে আগামী ৭ জানুয়ারি নৌকার প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা (ক্রাইম অ্যান্ড অপস) জানান, সমাবেশস্থলের আশপাশ এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে নিজস্ব নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho