প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৪, ৯:৩৭ পি.এম
জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান

জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান। সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জাতীয় পার্টির সদস্যসহ সকল পর্যায় থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি-সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবং কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্বে ছিলেন। বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী মশিউর রহমানের বাড়ি উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামে। পদত্যাগকারী মশিউর রহমান বলেন, ‘সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের নির্বাচনে জাতীয় পার্টির ব্যর্থতার দায়ভার নিয়ে এবং জাতীয় পার্টির নীতি নির্ধারকদের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় আমি দলটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিবেন না। তবে দেশ ও সাধারণ মানুষের কল্যাণে সামাজিক কাজ করে যাবেন।মশিউর রহমানের সাথে জাতীয় পার্টি থেকে আরো পদত্যাগ করেছেন-চন্দনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিনুর রহমান ফেরদৌস, সাধারণ সম্পাদক শাহাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফুলবারী সহ দলটির কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিটের প্রায় ৩০জন নেতাকর্মী উপস্হিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho