
চলতি বছরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ। এই আসরের আগে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের মাঠ সম্পর্কে অভিজ্ঞতা নেওয়ার জন্যই খেলতে আসবে অসিরা।
২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া সর্বশেষ বাংলাদেশে খেলতে এসেছিল। প্রায় ১০ বছর পর আবার বাংলাদেশের মেয়েদের বিপক্ষে খেলবে অসিরা। মার্চের শেষ দিকে বাংলাদেশে আসতে পারে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
এ বিষয়ে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক শন ফ্লেগলার বলেন, বিশ্বকাপে বাংলাদেশের কয়েকটি ভেন্যুতে আমাদের খেলা রয়েছে। মাঠ সম্পর্কে ধারণা নিতেই আমরা সেখানে খেলতে যাচ্ছি।
জানা গেছে পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হলেও পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho