
পটুয়াখালীর মির্জাগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে ডান্ডাবেড়ি নিয়ে ছাত্রদল নেতার বাবার জানাজায় অংশ নেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘রাষ্ট্র আজ ডান্ডাবেড়িতে আবদ্ধ।’
রবিবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
শনিবার (১৩ জানুয়ারি) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে ডান্ডাবেড়ি নিয়েই বাবার জানাজায় অংশ নিতে হয়েছিল ছাত্রদল নেতা মো. নাজমুল মৃধাকে। জানাজার নামাজের সময় তার হাতকড়া খুলে দেওয়া হলেও খোলা হয়নি ডান্ডাবেড়ি।
তিনি আরও বলেন, ‘মানুষের মনে ঘৃণার যে বারুদ জমা হচ্ছে তা যেকোনো দিন বিস্ফোরিত হবে। সেই বিস্ফোরণের স্ফুলিঙ্গে অবৈধ হাসিনা সরকারের ক্ষমতার মসনদ পুড়ে ছাই হবে।’
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের উদ্দেশ্যে সরকারবিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর যে দমন, পীড়ন, নির্যাতন চালাচ্ছে তা ইতিহাস ঘৃণাভরে স্মরণ রাখবে। একদিন প্রতিটি নিপীড়নের বিচার হবে, প্রতিটি হত্যার বিচার হবে। প্রতিটি আঘাতের হিসাব হবে, প্রতিটি গুলির হিসাব হবে। সেইদিন খুব দূরে নয়।’
‘ডান্ডাবেড়ি পরা অবস্থায় বাবাকে শেষ বিদায় জানানো নাজমুল মৃধারাই এই আবদ্ধ রাষ্ট্রকে মুক্ত করবে,’ যোগ করেন মান্না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho