প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৯:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৪, ৮:২৮ পি.এম
ঝিনাইদহে ৪০টি স্বর্ণের বারসহ চোরাকারবারী গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুরে ৪০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারী গ্রেফতার করেছে ৫৮ বিজিবি। বুধবার সকালে মাটিলা সীমান্ত এলাকা থেকে স্বর্ণের বারসহ রিমন হোসেনকে গ্রেফতার করে। রিমন হোসেন জেলার মহেশপুর উপজেলার জুলুলীর মাটিলা বাগানপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। মহেশপুর ৫৮ বিজিবিরি অধিনায়ক মাসুদ পারভেজ রানা জানান, বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে চোরাকারবারীরা মাটিলা এলাকা দিয়ে স্বর্ণ পাচারের উদ্দ্যেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে একটি সাদা কাপড়ের বেল্ট সাদৃশ্য বস্তু ভূট্টা ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে চোরাকারবারীরা। এসময় ঘন কুয়াশার সুযোগ নিয়ে একজন ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও রিমন হোসেনকে আটক করে বিজিবি। বিজিবি উদ্ধার করে ৪ কেজি ৬৬৫ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার। যার বাজার মূল্য ৪কোটি ছয় লক্ষ ষোল হাজার নয়শত একাত্তর টাকা। এবিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho