প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৫:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৪, ৮:৩৪ পি.এম
মহেশপুরে চাচা ও ভাতিজাকে গুলি করে হত্যা

ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে চাচা-ভাতিজাকে গুলি করেছে প্রতিপক্ষরা। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ভাতিজা শামীম হোসেন (৩২) ও চাচা মন্টু মিয়া (৫০) । বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে মহেশপুর থানার পুলিশ।
নিহত শামীম হোসেন মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শামসুল হকের ছেলে এবং মন্টু মিয়া একই গ্রামের নয়ন মন্ডলের ছেলে।
বাঘাডাঙ্গা গ্রামের আহসান হাবীব জানান, শামীম-মন্টু মূলত ধনিয়া পাতার ব্যবসা করতো। সেই ব্যবসার লেনদেন ছিল একই এলাকার তরিকুল ইসলাম আকাল ও ইব্রার সঙ্গে। সেই লেনদেনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ওদের মধ্যে কথা কাটাকাটি হয়। বুধবার বিকেলে শামীম-মন্টু একই গ্রামের আকালের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাড়ির ছাদ থেকে ইব্রা ও আকাল তাদের দিকে গুলি ছুড়ে। এসময় ঘটনাস্থলেই শামীম নিহত হয়। পরে গুলিবিদ্ধ মন্টুকে এলাকাবাসী ও স্বজনরা পার্শ্ববর্তী জীবননগর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মন্টুর মৃত্যু হয়।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho