
‘সমাজে এখনও প্রান্তিকতা আছে। ভৌগোলিক ও সাম্প্রদায়িকসহ বিভিন্ন কারণে প্রান্তিকতা আছে। বঙ্গবন্ধু যে বৈষম্যহীন সমাজ চেয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা সেই কল্যাণমুখী রাষ্ট্র তৈরি করার লক্ষ্যে কাজ করে চলছেন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে। তার মাধ্যমেই এই প্রান্তিকতা দূর করে পিছিয়ে পড়া মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে চাই।’
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গণে মাসব্যাপী উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রী বলেন, নারী ক্ষমতায়নে পরিবেশ তৈরি করতে পারিবারিক পরিষদ থেকে শুরু করে বৈশ্বিক পর্যায় পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও সভাপতি মুনিরা আক্তারের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার সাইফুল ইসলাম ও প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
মাসব্যাপী মেলায় উদ্যোক্তা নারীদের তৈরি কুটির শিল্প, হস্তশিল্প, পাটের তৈরি আসবাবপত্র, শাড়ি, থ্রি-পিস, ঘর সাজানোর সামগ্রী, মাটির গহনাসহ বিভিন্ন পণ্য সামগ্রীর ৪২টি স্টল স্থান পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho