প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ১১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৪, ১১:৫০ পি.এম
লালমনিরহাট পাটগ্রামে ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

লালমিনরহাটঃজেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতির ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনা
চলছে সমালোচনার ঝড়।
রোববার (৪ফেব্রুয়ারি) সকালে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাহুল ও সাধারন সম্পাদক মারুফুল হক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাউরা ইউনিয়নের ছাত্রলীগের সহ সভাপতি ফুয়াদ পাটোয়ারীকে বহিষ্কার করেন।
এদিকে ৩৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি ভুট্টা ক্ষেতের মাঝখানে ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ফুয়াদ পাটোয়ারীসহ কয়েকজন মিলে ইয়াবা সেবন করছেন। তবে ভিডিওটি কয়েকদিন আগের বলে ধারনা করা হচ্ছে। সহ-সভাপতি ফুয়াদ পাটোয়ারী ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে বাউরা ইউনিয়ন ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
অভিযুক্ত ফুয়াদ পাটোয়ারী বলেন, ভিডিওতে মাদক সেবনকৃত ছবিতে আমি নই বলেনতিনি দাবী করেন। অপরদিকে বহিষ্কারের বিষয়টি তিনি জানেন না।
বাউরা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাহুল বলেন,ফুয়াদ পাটোয়ারীর একটি মাদক সেবনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর জুরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন শুভের মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও তিনি ফোনটি রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho