
বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার তিন মাস সাতদিন কারাভোগের পর বৃহস্পতিবার রাতে মুক্তি পেয়েছেন। রাত ৯টায় তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। গত মঙ্গলবার উচ্চাদালতে তার জামিন আবেদন মঞ্জুর হয়। বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি সরোয়ার দক্ষিণাঞ্চলে দলের শীর্ষ নেতা।
জানা গেছে, গত ২ নভেম্বর মোহাম্মদপুরের বাসা থেকে মজিবর রহমান সরোয়ারকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘর্ষে পুলিশ নিহতের ঘটনায় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওইদিনের সংঘর্ষে সরোয়ার গুলিবিদ্ধ হয়ে আহত হন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho