
শনিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সকালে বুকে ব্যথা ও অস্বস্তি শুরু হয় তার। এরপরেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রবীণ অভিনেতাকে।
প্রাথমিকভাবে তার এমআরআই করা হচ্ছে। এরপর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, তাকে সাংসদ সোহম চক্রবর্তী হাসপাতালে নিয়ে যান।
শনিবার সকালে একটি সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন মিঠুন। শুটিং চলাকালীনই হঠাৎ অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান সোহম।
জানা গেছে, মিঠুনের আপাতভাবে যে শারীরিক সমস্যাগুলো দেখা দিয়েছে, সেগুলো প্রাথমিকভাবে স্ট্রোকের উপসর্গ। তবে স্ট্রোক হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। চিকিৎসকদের মতে, এমআরআই রিপোর্ট দেখে এ বিষয়ে জানা যাবে।
এর পাশাপাশি আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যেই চিকিৎসকদের একটি টিম তৈরি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho