প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৯:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৪, ৯:১৩ পি.এম
হাতীবান্ধায় মাদক সহ পৌর ছাত্রলীগ সম্পাদক আটক

লালমনিরহাট জেলার হাতীবান্ধায় ফেনসিডিলসহ জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজনকে ৩ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেল সহ আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
আটকের বিষয় টি হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম নিশ্চিত করেন।
এর আগে গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে হাতীবান্ধা উপজেলার সিংগিমারী এলাকা থেকে ৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নীলফামারী জেলার জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজন (২৬) ও তার সহযোগী জুয়েল। পুলিশ জানায়, গোপন সংবাদদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী এলাকায় পুলিশ তল্লাসি চালিয়ে জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজন ও তার সহযোগী জুয়েলের কাছে থেকে ৩ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ । সেখান থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। মুঠোফোনে এ বিষয় নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ কাছে জানতে চাইলে আপেল বলেন, যদি এ ধরনের ঘটনা সে করে থাকে তাহলে ছাত্রলীগ কোন দায়ভার নেবে না। সেই সাথে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুইজনকে ৩ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho