
জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাত সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি
ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাত সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত আংশিক কমিটির সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভুইয়া ইমন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho