প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৮:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৪, ৬:৫৮ পি.এম
রাজবাড়ীতে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ীতে বিশেষ অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ রবিন আলী (২৪) ও রানা হোসেন (৩৪) নামে দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
গ্রেপ্তারকৃরা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার নতুন আমদহ জোয়াদ্দার পাড়া গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ( ৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই দেওয়ান শামীম খান এর নেতৃত্বে একটি টিম রাজবাড়ী খানখানাপুর এলাকার ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে ছোট ব্রীজ এলকায় অভিযান পরিচালনা করে তাদেরকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে ডিবির ওসি মনিরুজ্জামান খান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho