
বেনাপোল-বাহাদুরপুর সড়কে করাতকল এলাকায় লাইসেন্স বিহীন ৮টি করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুত বিভাগ।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে বন বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স বেনা পোলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন এই সব করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।
টাস্কফোর্স সুত্র জানায়, বেনাপোল বাহাদুরপুর সড়কের আবাসিক এলাকা ও কাগজপুকুর, খড়িডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স ছাড়াই ৮টি করাতকল তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল।উপজেলার বিভিন্ন এলাকায় গাছ কাটা হচ্ছিল। ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। অনানুমোদিত করাত কলের কারণে প্রতি বছর সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
টাস্কফোর্স পরিচালনার সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসের এজিএম মোঃ আসাদুজ্জামান, শার্শা সামাজিক বনায়ন নাসার্রী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমানসহ বনবিভাগ, বিদ্যুৎ বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বেনাপোল পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের এজিএম মোঃ আসাদুজ্জামান বলেন, লাইসেন্স ছাড়া দীর্ঘদিন থেকে এসব সমিল অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি।
উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান বলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বেনাপোলে অবৈধভাবে লাইসেন্স বিহীন করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভবিষ্যতে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho