
বিগত কয়েক দিন ধরে দেশের আলোচনার কেন্দ্রে রয়েছে গুজরাতের জামনগর। সৌজন্যে মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্তের বিয়ে। এই বিয়ের জৌলুস ও চাকচিক্যের খবর দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এ দিকে এই বিয়ে নিয়ে হয়তো তেমন খুশি নন কঙ্গনা রানাউত।
কয়েক বছর আগে বলিউডে ‘স্বজনপোষণ’ বিরোধী আন্দোলনে কঙ্গনা ছিলেন মুখ। তার পর থেকেই বিভিন্ন সময়ে বলি-তারকা, বিশেষ করে তারকা সন্তানদের বিরুদ্ধে গর্জে উঠেছেন পর্দার ‘কুইন’। এ বার নাম না করে অম্বানীদের বিয়ের অনুষ্ঠানকে কটাক্ষ করলেন কঙ্গনা। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন কঙ্গনা। ইনস্টাগ্রামের স্টোরিতে একটি দীর্ঘ লেখা লিখেছেন তিনি। সেখানে একটি খবরের শিরোনাম উদ্ধৃত করেছেন কঙ্গনা লিখেছেন, ‘‘আমাকে আপনি ৫০ লক্ষ টাকা দিলেও আমি আসব না, গান গাইতে নারাজ ছিলেন লতা।’’ বোঝাই যাচ্ছে, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে কোনও খবরের অংশ তিনি ভাগ করে নিয়েছেন।
এরই সঙ্গে নিজেকে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনাও করেছেন কঙ্গনা। অভিনেত্রী লেখেন, ‘‘এক সময় চরম অর্থকষ্ট দেখেছি। কিন্তু লতাজি এবং আমার, দু’জনেরই প্রচুর জনপ্রিয় গান রয়েছে। কিন্তু আমি কোনও দিন বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করিনি।’’ এরই সঙ্গে তিনি জানান, এক সময়ে প্রচুর গান এবং পরবর্তী সময়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছেন। কঙ্গনা লেখেন, ‘‘দৃঢ ব্যক্তিত্বের অধিকারী না হলে টাকা এবং প্রচারের আলোকে না বলা যায় না।’’ একই সঙ্গে এই প্রলোভন থেকে নতুন প্রজন্মকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন কঙ্গনা।
অভিনেত্রীর এই পোস্ট দেখে মেটাগরিকদের একাংশ মনে করছেন, নাম না করেই বলিউড তারকাদের এক হাত নিয়েছেন কঙ্গনা। কারণ, অম্বানীদের অনুষ্ঠানে বলিউডের প্রায় সব তারকাই পারফর্ম করেছেন। কিন্তু সেখানে দেখা যায়নি কঙ্গনাকে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho