প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৭:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৪, ৩:৫০ পি.এম
ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি করা হয়। গতকাল বুধবার এ আদেশ দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হসেন।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে অনুসারীদের সাথে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ সময় ইসকনভক্তদের হামলায় ফুলবাবু নামের একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়। এ অবস্থায় আগামী শনিবার ওই মন্দিরে শ্রী শ্রী শীব রাত্রি ব্রত পুজা করাকে কেন্দ্র করে উপয় পক্ষই প্রস্তুতি নিতে থাকলে উত্তেজনা দেখা দেয়। ফলে শনিবার ভোর ৬ টা থেকে রোববার দুপুর ১২ টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির আদেশ দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন বলেন, ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৯ সালে এখানে হতাহতের ঘটনার পর আদালতে বেশ কয়েকটি মামলা করা হয়। এ বছর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি এবং আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho