
প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা ৭ মামলায় জামিন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আজ নিপুণ রায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন। জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে-রমনা মডেল থানার দুটি ও পল্টন মডেল থানার পাঁচটি মামলা।
নথি থেকে গেছে, এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন পান নিপুণ রায়। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
গত বছর ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশ করে। ওইদিন প্রধান বিচারপতির বাসভবনে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলাগুলো করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho