
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পুতুল সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
সজীব ওয়াজেদ জয় ইংরেজিতে লিখেছেন: ‘Unless the United States gets its puppet regime in place in Bangladesh, no election will be good enough according to them!’
এর বাংলা অনুবাদে তিনি লিখেছেন: যুক্তরাষ্ট্রের মতে, বাংলাদেশে যদি তাদের 'পাপেট' সরকার ক্ষমতায় না আসে, কোনো নির্বাচনই ত্রুটিমুক্ত নয়!
এর মধ্য দিয়ে সজীব ওয়াজেদ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকেই ইঙ্গিত করেছেন তা বোঝা যায় পোস্টে তার হ্যাশট্যাগ থেকে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
যেখানে বলা হয়েছে, এবার বাংলাদেশের জাতীয় নির্বাচনে সহিংসতা কম হয়েছে। তবে কয়েকটি দলের অংশগ্রহণ না করা ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব হওয়ায় নির্বাচনের মান ক্ষুণ্ন হয়েছে।
নির্বাচনের প্রায় আড়াই মাস পর রোববার নির্বাচনকেন্দ্রিক সহিংসতা পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন।
২৫ পৃষ্ঠার এই প্রতিবেদনে ভবিষ্যৎ নির্বাচনে সহিংসতা কমানোর জন্য বিষয়ভিত্তিক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। পাশাপাশি বেশ কিছু সুপারিশ করেছে দুই মার্কিন সংস্থা।
সূত্র-যুগান্তর
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho