
রেগে গেলে কারোরই মাথা ঠিক থাকে না। এটি মানব জীবনের অনেক ভয়ঙ্কর একটি ব্যাধি। অতিরিক্ত রাগে মানুষ জীবনের অনেক ভূল করে বড় ক্ষতির সম্মুখীন হন। কারণ তিনি যখন রাগ করেন তখন তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। এই অতিরিক্ত রাগ ব্যক্তির মানসিক ক্ষতির যেমন কারণ, তেমন শারীরিক ভাবেও ব্যাপক ক্ষতিসাধন করে। রাগের মাথায় বুঝতে না পারলেও তিনি কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গের ব্যাপক ক্ষতি করে ফেলছেন।
রাগের কারণে শরীরে কি কি ক্ষতি হতে পারে জেনে নেই...
ঘুমের সমস্যা
ঘুমে মারাত্মক ব্যাঘাত ঘটায় রাগ । বেশ কিছু গবেষণায় উঠে এসেছে এই তথ্য। অপর্যাপ্ত ঘুম ও রাগের মধ্যে কোরিলেশন রয়েছে। কোরিলেশনের অর্থাৎ একটি বাড়লে বা কমলে অন্যটিও সেই মতো বাড়ে বা কমে।
গবেষণায় দেখা গেছে, রাগলে ঘুম আসতে দেরি হয়। এমনকি একটানা ভালো করে ঘুমও হয় না। বিশেষজ্ঞরা জানান মধ্যবয়স্ক ব্যক্তিদের মধ্যে এই সমস্যার আধিক্য আছে।
হার্টের বিপদ
রাগে ঘুম কম হয়। আর ঘুম কম হলে এমনিতেই স্বাস্থ্য ক্ষতির মুখে পড়ে । মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষনায় পাওয়া গেছে রাগের কারণে শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায় । এটি সরাসরি হৃদস্পন্দনকে আঘাত করে। হার্ট অ্যাটাকে যার গুরুত্ব মারাত্মক।
রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস
একটা ব্যাপার খেয়াল করবেন যে দীর্ঘ সময় যদি আপনি রেগে থাকেন, তাহলে দেখবেন স্বাভাবিকের তুলনায় অনেক দূর্বল ও ক্লান্ত লাগবে । কারণ অতিরিক্ত রাগ আপনার শরীরের এনার্জি নষ্ট করে। বিশেষজ্ঞরা বলেন, টানা ৫-৬ ঘন্টা যদি আপনি রেগে বা মন মেজাজ খারাপ করে রাখেন তাহলে এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবে বহুগুণে। এতে বিভিন্ন রকম সংক্রামক হয় শরীরে।
বিষন্নতা
রেগে গেলে হিতাহিত জ্ঞান থাকে না । তখন নেয় ভূল সিদ্ধান্ত । রাগ কমে গেলে যখন বুঝতে পারেন। যখন বিষয়টি সমাধান করতে না পারেন, তখন নিজের মধ্যে একটা আফসোস কাজ করে। যা পরে বিষন্নতায় রুপ নেয়। আর বিষন্নতা কখনই শরীরের জন্য ভালো নয়।
চুল পড়া
রাগে মানুষের মধ্যে বিষন্নতা বেড়ে যায়। যা শরীরের কার্যক্ষমতাকে ধীরগতি করে দেয়। এতে চুল পড়ার প্রবণতা বেড়ে যায়।
হজমে ব্যাঘাত
আপনি জানলে অবাক হবেন, মানুষ রেগে গেলে তার হজমে প্রভাব ফেলে। কারণ মানুষ যখন রাগ করে, তখন শরীরে স্ট্রেসের পরিমান বেড়ে যায়। যা আমাদের ব্রেইনের স্নায়ুতন্ত্রের যোগাযোগে বিঘ্ন ঘটায়। আমাদের মস্তিষ্কের সঙ্গে পেটের একটি যোগাযোগ রয়েছে । যা রক্ষা করে অটোনমিক নার্ভ সিস্টেম ।
আয়ু কমা
গবেষনায় বলা হয়, অতিরিক্ত রাগ সবসময় থাকলে, আপনি নিজেই আপনার সুখকে নষ্ট করছেন। রাগে শরীরে অসুখ ডেকে আনে। যা আপনার আয়ু কমিয়ে দেয় ।
তাই থামুন! কথা বলার আগে একটু ভেবে কথা বলুন । কারণ রাগের সময় আমরা নিজেদেরকেই বেশি প্রাধান্য দেই। অপর ব্যক্তিকে যা খুুশি বলে দেই। যা তার উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং সম্পর্কে তিক্ততা তো আসেই। রাগের মত এত্ত মারাত্মক আবেগ প্রশ্রয় দেবেন না। মনে রাখবেন রেগে গেলেন তো হেরে গেলেন ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho