প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ১২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৪, ৩:১৮ পি.এম
দেয়াল তুলে ছোট ভাইয়ের রাস্তা বন্ধ করল বড় ভাই

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়নে সম্পত্তির বিরোধে মোঃ আলমের বাড়ির মুল ফটকের রাস্তায় প্রচীর তুলে রাস্তা বন্ধ করেছেন আরেক বড় ভাই দুলাল।বাড়ি ঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে নারগুন ইউনিয়নের কহর পাড়ার দুলালের বিরুদ্ধে। কহর পাড়ার মেম্বার বলেন আমি জমিটা কিনে দিয়েছি কিন্তু দুলাল জোর করে দুই শতক জমি দখল করে আছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ঐ এলাকার বড় ভাই দুলাল ছোট ভাই মোঃ আলমের এর সঙ্গে বড় ভাই দুলাল সিমানার জমিজমা সংক্রান্ত দির্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। কিন্তু আলম ২৩/১১/২০০৯ ইং তারিখে খরিদকৃত জমি দুলাল জবর দখল করে রেখেছে।
এ ব্যাপার নিয়ে স্থানীয় এলাকাবাসীসহ অনেকবার বসাবসি হয়েছিল এবং জমির সাবিয়ার মিমাংসা করে দিয়েছে। কিন্তু আসামিগন তা মানেনা। আবার নতুন করে সুযোগে প্রতিপক্ষ দুলাল বাড়িতে লাঠিসোটা নিয়ে অতর্কিতে বসতঘরে হামলা ও ভাংচুর চালায়।
আলমের স্ত্রী নাজমা বলেন, আমার স্বামী কৃষিকাজ করার জন্য বাহিরে জান এই সুযোগে আসামী দুলাল (৪০) (লিলি স্বামী দুলাল),রিপন,(২৮) আসিল,(২৫) মেয়ে দুলালী,সকলের পিতা মৃতঃ হাজির উদ্দীন সহ কয়েক জন বখাটে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমার বসতঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়।
এ সময় হামলাকারীরা ঘরের দরজা জানালা ভেঙে ঘরে থাকা খাট, আলমারি, মাটির চুলা, বিছানা লেপতুষক ও আসবাবপত্র বাহিরে ফেলে দেয়। আমি অনেক মাইর খাই আমার ছেলেকে আধামরা করে ফেলে এলাকাবাসী আমাদের কে দুরুত্ব করে ঠাকুরগাঁও ২৫০ বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে লইয়া আসে
সমিতি থেকে তোলা টাকার মধ্যে ১০ হাজার টাকা ঘরের বাক্স থেকে তারা লুট করে নিয়ে যায়। এবিষয়ে আমি মহামান্য জজ কোর্টে মামলা করি।যার মামলা নম্বার-১১১/২০১৯
ইদানিং আরো গেমজাম করতে চান তাই আমি কিছু উপায় না পেয়ে ১৬ নং নারগুন ইউনিয়নে এতটি লিখিত অভিযোগ করি। এবিষয়ে ইউনিয়ন এর চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন ঘটনাটা সত্যি আমি লিখিত অভিযোগ পেয়েছি এবং ব্যাস্থা নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho