প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৪, ৯:৪৫ পি.এম
ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরে গেলো দুটি প্রাণ

প্রতিনিধি ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মনজুর রহমান ৫০) ও মোছা. মাহবুবা (৩৯) নামে দুই জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে পৌর শহরের আমতলী মোড় বঙ্গবন্ধু সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মনজুর রহমান ও পঞ্চগড় জেলার নতুনবস্তি এলাকার ময়নুল হকের মেয়ে মোছা. মাহবুবা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, দুপুরে একই মোটরসাইকেলে করে মনজুর রহমান ও তার সহকর্মী মোছা. মাহবুবা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন এসময় পিছন থেকে ঢাকা মেট্রো-ট-১৬-১৮৬২ ট্রাকটি তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনে গুরুত্ব আহত হন। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ভিকটিমের মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে। এবিষয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho