প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ১২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৪, ১০:০১ পি.এম
লালমনিরহাট জেলা পরিষদ উপ নির্বাচনে অংশ নিতে ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ শ্যামলের

লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অংশ নিতে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউ-পি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল পদত্যাগ করেছেন। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের কাছে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে ইউ-পি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে পদত্যাগ পত্র জমা দেন তিনি।
জানা গেছে, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান লালমনিরহাট-৩ (সদর) আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার কারণে জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শুণ্য হয়। সেই শুণ্য পদে আগামী ৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে অংশ নিতে আদালতের অনুমতি নিয়ে মনোনয়ন পত্র গত ১৯ মার্চ জমা দেয় হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউ-পি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল। চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে মনোনয়ন পত্র জমা দেয়ায় তার মনোনয়ন পত্র ২১ মার্চ সকালে বাতিল হয়। পরে ওই দিনেই তিনি হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের কাছে পদত্যাগ পত্র জমা দেন।
উল্লেখ্য, জেলা পরিষদ চেয়ারম্যান পদে আবু বক্কর সিদ্দিক শ্যামল ছাড়া আরো ৪ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আশরাফ হোসেন বাদল, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল হক ভোলা পাটোয়ারী, ব্যবসায়ী মমতাজ আলী শান্ত ও সাবেক এম পি সফুরা বেগম রুমী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho