
কমবেশি সবাই গরম গরম খাবার খেতে পছন্দ করেন। গরম খাবারের স্বাদটা একটু বেশিই থাকে। অনেকসময় দেখা যায় তাড়াহুড়ার কারণে অনেকে গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন না। অনেকে আবার চা বা কফি ঠান্ডা হওয়ার আগে খেয়ে নেন। এই সময় অনেক সময়ে জিভ পুড়ে যায়। জ্বালাজ্বালা অনুভব হয়, এমনকি লাল হয়ে যায়।
এমন হলে দ্রুত সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া প্রতিকার অনুসরণ করতে পারেন। যেমন-
ঠান্ডা দুধ: জিভ পুড়ে গেলে ঠান্ডা দুধ খেতে পারেন। এতে জিভে আরাম লাগবে। জ্বালা জ্বালা ভাব একদমই অনুভব হবে না।
চিনি : কফি বা চা খেতে গিয়ে যদি আপনার জিভ পুড়ে যায় তাহলে দেরি না করে যেখানে পুড়ে গেছে সেখানে চিনি দিয়ে রাখুন। কিছুক্ষণ পর চিনি গলে গেলে সেই পোড়া জায়গায় খুব আরাম লাগবে। জিভের স্বাদ আস্তে আস্তে ফিরবে।
মধু : পোড়া জায়গায় মধু দিতে পারেন। এতে জিভের জ্বালা ভাব অনেক কমবে। সহজে ফোসকা পড়বে না। শুধু তাই নয়, ওষধিগুণে ভরপুর মধু আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী।
অ্যালোভেরার জেল: যদি জিভ পুড়ে যায় তাহলে অ্যালোভেরা জেল দিতে পারেন।
টক দই : অনেকেই ঘরে টক দই রাখেন। জিভ পুড়ে গেলে সেই পোড়া জায়গায় অল্প করে বা এক চামচ টক দই দিয়ে দেবেন। এতে জ্বালাভাব থেকে আরাম পাবেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho