
আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’। সিনেমাটির প্রথম পোস্টার ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। আর এর ট্রেলার নায়কের জন্মদিনে বুর্জ খলিফায় দেখানো হবে।
‘রাজকুমার’-এ শাকিব খানের সঙ্গে থাকছেন হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। এছাড়াও কে কে থাকছেন―তা শুরু থেকেই অনেকটা গোপন ছিল। তবে সিনেমার মুক্তির সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অনেক কিছুই প্রকাশ্যে আসা শুরু করেছে। শোনা যাচ্ছে, এতে একটি ক্যামিও চরিত্রে হাজির হতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
এ অভিনেত্রীকে নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে দেখা যাবে। আর অভিনেতার বাবার চরিত্রে দেখা যাবে গুণী অভিনেতা তারিক আনাম খনকে।
এ ব্যাপারে মাহির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রাজকুমার সিনেমায় মাহি থাকছেন, এটা নিশ্চিত। এতে তাকে এমন চরিত্রে দেখা যাবে, যা আগে কখনো দেখা যায়নি। তাকে চিনতে পারা অনেক কঠিন হবে দর্শকদের।
এদিকে রাজকুমার সিনেমার শুরু থেকেই পরিচালক হিমেল আশরাফ বলছিলেন, কিছু চমক থাকবে এই সিনেমায়। এ জন্য সবাইকে অপেক্ষা করার কথাও বলছিলেন তিনি। আর মাহির ক্যামিও চরিত্র সেই চমকের একটি অংশ বলে ধারণা করছেন দর্শকরা।
প্রসঙ্গত, পারিবারিক সম্পর্ক এবং স্বপ্নবাজ এক তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে নিয়ে তৈরি করা হয়েছে ‘রাজকুমার’। এতে শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। এবারের ঈদে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho