
দীপক চাহার ভেবেছিলেন, পরে বিয়ের প্রস্তাব দেবেন বান্ধবীকে। কিন্তু এমএস ধোনির মনে হয়েছিল, দেরি করা ঠিক হবে না। তাই তিনি পরামর্শ দিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের সতীর্থকে।
ধোনি কী বলেছিলেন চাহারকে। চাহার বলেন, ‘ধোনি ভাই বলেছিলেন, প্লে-অফের সময় খেলার চাপ অনেক বেশি থাকবে। সেসময় খেলার বাইরে অন্য কিছু নিয়ে ভাবলে সেটা দলের জন্য খারাপ হবে। মনোযোগ থাকবে না। তারচেয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচের পর তোমার বিয়ের প্রস্তাব দেওয়া উচিত। কারণ, তখন সবার মন ফুরফুরে থাকবে। প্লে-অফে ওঠার আনন্দ থাকবে।’
অধিনায়কের কথা রেখেছিলেন চাহার। পাঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচের পর সোজা গ্যালারিতে গিয়ে হাঁটু মুড়ে জয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। তখন পাশে ধোনির স্ত্রী সাক্ষী, কন্যা জিভা। অন্য ক্রিকেটারদের পরিবারও সেখানে ছিল। সবাই খুব আনন্দ করেছিল। চাহারের প্রস্তাবে রাজি হয়ে যান জয়া। পরে তাদের বিয়ে হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho