
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু দাবি করেছেন, মানুষের মাঝে আজ কোনো আনন্দ নেই। সরকারদলীয় ক্যাডাররা সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কেড়ে নেওয়া হয়েছে মানুষের বাকস্বাধীনতা, নির্বাসন দেওয়া হয়েছে গণতন্ত্রকে। এদের দুঃশাসনের কারণে ঈদসহ সব উৎসব ম্লান হয়ে গেছে।
শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর মুগদার মানিকনগর কমিশনার কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৭ নং ওয়ার্ড আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে জনজীবন আজ দুর্বিষহ দাবি করে তিনি বলেন, নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের গণতন্ত্রকামী জনতা। আওয়ামী লুটেরা লুটপাট করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা বানিয়ে ফেলেছে। অবৈধভাবে অর্জিত অর্থ রক্ষা করতে ক্ষমতাকে এরা চিরস্থায়ী করতে চায়।
মজনু বলেন, দেশ বিরোধী এ সরকারকে জনগণ যেভাবে প্রত্যাখান করেছে, তেমনিভাবে গণতন্ত্র ধ্বংস করার পিছনে যারা এ অবৈধ সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে জাতি তাদেরকেও ক্ষমা করবে না।
৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অলি আহসানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য শেখ মোহাম্মদ আলী চায়না, কাউন্সিলর সামছুল হুদা কাজলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় নিহত যুবদলের নেতা শামীম মোল্লা ও শ্রমিক দলের নেতা ফজলুল রহমানের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন মুগদা থানা বিএনপি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho