
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বুয়েট ছাত্রদের মতামতের গুরুত্ব দিতে হবে। ছাত্ররাই ঠিক করবে বুয়েটের রাজনৈতিক ভবিষ্যৎ। বুয়েটের একজন প্রাক্তন ছাত্র হিসেবে মনে করছি, ছাত্রদের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে না।
বুধবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, দেশে এখন বিরাজনীতিকরণ উৎসাহিত করা হচ্ছে। এক দেশ, এক নেতা, এক দল ও এক নীতির বাইরে কিছু দরকার নেই, বর্তমানে এ ধরনের মতামতের রাজনীতিকে বিভিন্নভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বুয়েটে সরকার দলীয় ছাত্রসংগঠনের রাজনীতি করার যে দাবি, সে বিষয়ে অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, সেটা প্রকৃত প্রস্তাবে একক দখলদারিত্ব কায়েমের প্রয়াস। ক্যাম্পাসের অন্য সব রাজনীতি অবলুপ্তি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সাধারণ ছাত্রদের ওপর একক নিয়ন্ত্রণ কায়েম করা। তার মাধ্যমে ব্যক্তিগত ও গুষ্টিগত স্বার্থ সিদ্ধি করাই আসল উদ্দেশ্য। এসব কর্মকাণ্ড রাজনীতি হিসেবে গণ্য হওয়ার চেয়ে বিরাজনীতিকরণ ও তার মাধ্যমে বিভিন্নভাবে লাভবান হওয়ার প্রয়াস বলা যায়। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে। শুধু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নয় পুরো জাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho