
বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য ইস্যু খোঁজে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (৭ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য ইস্যু খোঁজে, মিয়ানমার ইস্যুতে তারা ব্যর্থ। কুকি-চিন নিয়ে তারা ইস্যু খুঁজছে।
তিনি বলেন, বিএনপি যাকে দেশনেত্রী বলে, তার মুক্তির জন্য কী আন্দোলন করেছে? ৫শ লোক নিয়ে আন্দোলন করতে পারেনি। চোখের পানি, কান্না, তাদের সম্বল। কোনো অজুহাত দেখিয়ে লাভ নেই। তারা সীমান্ত নিয়ে অনেক কথা বলেছে। তাদের কথা (বিএনপি), মিয়ানমার বাংলাদেশ দখল করে ফেলেছে।
তিনি আরও বলেন, কুকি-চিন পুরো পাহাড়ে অশান্তি তৈরি করতে পারবে না। সরকার শক্ত অবস্থান নিয়েছে। এটা বিচ্ছিন্ন ঘটনা। সার্বিকভাবে পাহাড়ে শান্তি বিঘ্নিত হবে না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho