
চার দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে ইফতার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। রোববার তার গুলশানের বাসভবনে এ ইফতারের আয়োজন করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি নেতা মঈন খানের বাসভবনে ইফতার ও নৈশভোজ হয়। এতে চারটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ড. আবদুল মঈন খান বলেন, ‘আমি এখন এ বিষয়ে কোনো মন্তব্য করব না। পরে বিস্তারিত বলা যাবে।’
এর আগে শনিবার মঈন খানের বাসায় ইফতার করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho